বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিজিবি’র পৃথক অভিযানে বিভিন্ন প্রকার মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯বিজিবি) সীমান্তের পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, নেশাজাতীয় ইনজেকশন, ফেন্সিডিল এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করেছেন।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তির সূত্রে জানা যায়, গতকাল শনিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯বিজিবি) এর অধীনস্থ মোহপনুর বিওপি, বিরামপুর বিশেষ ক্যাম্প, বনতারা বিশেষ ক্যাম্প এবং দাইনুর বিওপি পৃথকভাবে ৪টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩৮৬৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৯ পিস নেশাজাতীয় ইনজেকশন, ৫ বোতল ফেন্সিডিল এবং ২৪০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করেছেন। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৩ লাখ ৪৮ হাজার ৮৭০ টাকা।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে ২৯ বিজিবি। ভবিষ্যতেও চোরাকারবারীসহ মাদক আটকে বিজিবি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল এএম জাবের বিন জব্বার।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This