×

পঞ্চগড়ে পরিবেশ বন্ধুর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মিরগড় জেলা প্রশাসন ইকোপার্কে পঞ্চগড় পরিবেশ বন্ধু ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা: আবু সায়েম ও গাইনি বিশেষজ্ঞ ডা: নাসরীন পারভীন

ক্যাম্পের উদ্বোধন করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সুমন চন্দ্র রায়। সময় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন পরিবেশবন্ধুর সভাপতি নয়ন তানবীরুল বারী উপস্থিত ছিলেন। উক্ত ক্যাম্পে প্রায় আশি (80)  জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।