বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে লায়ন্স ক্লাবের সেবা পক্ষ উপলক্ষে র‌্যালী ও ফ্রি চিকিৎসা ক্যাম্প

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর লায়ন্স ক্লাবের সেবা পক্ষ উপলক্ষে র‌্যালী ও ফ্রি হোমিও চিকিৎসা এবং ঔষধ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ৯টায় শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড (নিমনগর) লায়ন্স ভবন থেকে সেবা পক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় লায়ন্স ভবনে গিয়ে শেষ হয়।
উক্ত র‌্যালীতে নেতৃত্বে দেন দিনাজপুর লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিঃ আমজাদ হোসেন ও সেক্রেটারী লায়ন ও দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন।
এরপর সকাল দশটায় লায়ন্স ভবনে ফ্রি হোমিও চিকিৎসা এবং ঔষধ প্রদান করা হয়। এ সময় লায়ন্স ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট ও সেক্রেটারি ছাড়াও উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি লায়ন বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান, ট্রেজারার লায়ন মঞ্জুর-এ-রাব্বী, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন মো. সাইদুর রহমান মন্ডল, থার্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মো. শাহ আলম, রিজিয়ন চেয়ারপারসন (ক্লাবস্) লায়ন মোজাফফর আলী মিলন, ডিরেক্টর লায়ন মো, মোকাররম হোসেন খান, লায়ন মো. সাইদুর রহমান, লায়ন এমএ খালেক, লায়ন মো. মিজানুর রহমান পাটোয়ারী বাবু,সদস্য লায়ন রেজোয়ান হোসেন চৌধুরী রানা, লায়ন মো. মাসুদ রানা,লায়ন্স ক্লাবের এও মো. আব্দুস সবুর সরকার, অফিস সহকারী মো. আনোয়ার হোসেনসহ লায়ন্স শিশু নিকেতনের শিশুরা।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This