দিনাজপুরে টিসিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক


দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে টিসিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আজ রোববার সকাল দশটায় দিনাজপুর জিলা স্কুল অডিটরিয়ামে স্কুলের তিনজন ছাত্রকে টিসিভি টিকা প্রয়োগের মধ্য দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো রফিকুল ইসলাম।
জেলা সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম নাজমুল হুদা, পরিচালক দেওয়ান মোরশেদ কামাল, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক, ইফাদির উপ পরিচালক মো. মতিউর রহমান, দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. শ্যামলী সাহা, কোতোয়ালি থানার ওসি তদন্ত মো. মনিরুজ্জামান, দিনাজপুর পৌরসভার ইপিআই সুপারভাইজার মমরেজ সুলতানা, ভ্যাকসিনেটর মাফরুজা বেগম প্রমুখ।
