বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খানসামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, দুর্যোগ, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধে মহড়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে এসময় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন হোসেন, খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আবু সায়েম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও সুধীজন। এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের সদস্যরা অগ্নিকান্ড ও দুর্যোগে প্রতিরোধ ও উদ্ধারকাজের উপর সচেতনতামূলক মহড়া দেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This