×

নবাবগঞ্জে ধানের নমুনা শস্য কর্তন কার্যক্রম উদ্বোধন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরে নবাবগঞ্জে কৃষকের জমিতে ধানের নমুনা শস্য কর্তন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়ন জগন্নাথপুর ফসলের মাঠে এই শস্য কর্তনের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস শস্য কর্তনের উদ্বোধন করেন।
এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজওয়ানুল ইসলাম,কেরামত আলী, উপ-সহকারী মুকুল চন্দ্র সরকার, কৃষকরা সহ আরো অনেক উপস্থিত ছিলেন।
উপজেলায় গত বছর রোপা আমন চাষ হয়েছিল ২১ হাজার ৭২৫ হেক্টর জমিতে। চলতি মৌসুমে তা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৭২৯ হেক্টরে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।