×

ফুলবাড়ীতে সহকারী কমিশনারের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ২ টায় পৌরসভা মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসাহাক আলীর সভাপতিত্বে এবং আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জানে আলম, বিদায়ী পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শফিকুল ইসলাম, ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শহীদুল বারী খাঁন, পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, পৌর প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ শেখ সাহার আলী প্রমূখ। উল্লেখ্য, মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী পদোন্নতি প্রাপ্ত হয়ে রাজশাহীতে যোগদান করবেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।