বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে এমপিওভুক্ত শিক্ষকদের দাবি আদায়ে সংবাদ সম্মেলন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার কলেজ,মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে সংবাদ সম্মেলন করেছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষক ও কর্মচারীদের বিভিন্ন ভাতা দিতে হবে। একজন শিক্ষক তার প্রতিমাসে চিকিৎসা ভাতা পেয়ে থাকেন মাত্র ৫শত টাকা যা লজ্জা জনক। বাড়ি ভাড়া ১ হাজার টাকা মাত্র। যেখানে একজন ডাক্তার তার ভিজিট নিয়ে থাকেন ৬ শত টাকা। বাড়ির বিদ্যুৎ বিল দিতে হয় ১৫শত টাকা সেখানে সরকার বাড়ি ভাড়া দিচ্ছে ১ হাজার টাকা। এই বৈষম্য দুর করতে হবে। শিক্ষককে মানুষ গড়ার কারিগর বলা হলেও শিক্ষকরা আজ তাদের অধিকার বঞ্চিত রাজ পথে। উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা মো. মাসুদুর রহমান মাসুদ, মো. মোমিনুল ইসলাম, মো. আমিনুল ইসলাম, মো. আতিকুর রহমান, মো. আফছার আলী চৌধুরী, সুনিল চন্দ্র দেবসর্মা, মো. ফয়জুল ইসলাম, হিরা লাল রায়, মাদ্রসা শিক্ষক নেতা, মো. আসগর আলী প্রমুখ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS