বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীর কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী মাদক সেবনের দ্বায়ে দুই যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসাহাক আলী সাজার এ আদেশ দেন।
সাজা প্রাপ্তরা হল উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর গ্রামের মো. ছালামের ছেলে রবিউল ইসলাম (৪০) ও খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আলাউদ্দিনের ছেলে বর্তমানে পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের বৈগ্রামের শ্বশুর বাড়িতে থাকা মামুন মিয়া (২৪)। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৯ এর কয়েকটি ধারায় রবিউল ইসলামকে ৬ মাসের ও মামুন মিয়াকে ৩ মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়। এসময় থানা পুলিশ, শিবনগর ইউপি চেয়ারম্যান সামেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। মাদক সেবনের সময় তাদেরকে গ্রেফতার করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This