বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খানসামায় আশার আলো যুব কল্যাণ সংস্থার উদ্যোগে রাস্তা মেরামত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নে স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘আশার আলো যুব কল্যাণ সংস্থা’-এর উদ্যোগে ক্যানেলের বাজার থেকে ঢেলাপীর বাজার সড়কের ভাঙা রাস্তা মেরামতের কাজ সম্পন্ন হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক মুকুল চন্দ্র রায়-এর নেতৃত্বে সংগঠনের সদস্যরা নিজস্ব উদ্যোগে রাস্তা মেরামতের কাজে অংশ নেন। এতে স্থানীয় এলাকাবাসীর যাতায়াতের দুর্ভোগ অনেকটা কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের সদস্যরা।
২০২২ সালে প্রতিষ্ঠিত ‘আশার আলো যুব কল্যাণ সংস্থা’ শুরু থেকেই সমাজসেবামূলক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছে। সংগঠনের সদস্যরা জানান, “এলাকার উন্নয়ন হোক সবার অংশগ্রহণে আমরা আছি সমাজের পাশে, মানবতার পথে।” এই স্লোগানকে ধারণ করেই তারা সমাজের কল্যাণে কাজ করে যেতে চান।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This