বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে আগাম জাতের ফুলকপি চাষে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত

বীরগঞ্জ প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে আগাম ফুলকপি চাষে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার ৯ নং সাতোর ইউনিয়ন প্রাণনগর এলাকায় হক জেনেটি· ইন্টারন্যাশনাল এর আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হক জেনেটি· ইন্টারন্যাশনাল এর মার্কেটিং অফিসার মো লতিফুর রহমান(বাপ্পি), স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার কৃষকগণ।
এ সময় মাকেটিং অফিসার বলেন,আগাম ফুলকপি নাসা(৪৫) চাষ বীরগঞ্জের কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের বীজ ব্যবহার করে এখন আগাম মৌসুমেই কৃষকরা ভালো ফলন পাচ্ছেন, যা বাজারে উচ্চমূল্যে বিক্রি হওয়ায় কৃষকের আয় বৃদ্ধি পাচ্ছে।
কৃষক মুন্তাজ আলী জানান, আগাম জাতের ফুলকপি বাজারে উঠতেই ভালো দাম পাই প্রতি বিঘায় ৩৫-৪০ হাজার টাকা পর্যন্ত লাভ হয় ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This