বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে দিনব্যাপী সায়েন্স ফেস্ট শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রদর্শনী

পঞ্চগড় প্রতিনিধি
বিজ্ঞানচর্চায় তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে পঞ্চগড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো দিনব্যাপী সায়েন্স ফেস্ট। আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বি.পি. সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘ক্রিয়েটিভ সায়েন্স ক্লাব’-এর আয়োজনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
সায়েন্স ফেস্ট জেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয় নিজেদের উদ্ভাবিত নানা প্রজেক্ট নিয়ে। পাশাপাশি অনুষ্ঠিত হয় বিজ্ঞানভিত্তিক দেয়াললিখন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা। ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর সুফল ও কুফল’ বিষয়ক বিতর্কে শিক্ষার্থীরা তুলে ধরে প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক প্রভাব।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “বিজ্ঞানই দেশের অগ্রগতির পথ দেখায়। তোমরাই আগামী দিনের উদ্ভাবক।সময় রাজনৈতিক বিশ্লেষক ও লেখক ব্যারিষ্টার নওফল জমির, সহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্রিয়েটিভ সায়েন্স ক্লাবের কর্ণধার তন্ময় সিয়াম বলেন, আমাদের এই আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও কৌতূহলকে উজ্জীবিত করেছে। তারা যে উৎসাহ নিয়ে প্রজেক্ট তৈরি করেছে, তাতে আমরা সত্যিই অনুপ্রাণিত।
বিচারকমণ্ডলী বিভিন্ন স্টল ঘুরে প্রজেক্ট মূল্যায়ন করেন এবং পরে শ্রেষ্ঠ তিনটি প্রজেক্টের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
দিনব্যাপী এই সায়েন্স ফেস্ট শিক্ষার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে এবং বিজ্ঞান বিষয়ে আগ্রহ বাড়িয়ে দেয় এমন মন্তব্য করেছেন উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This