বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হাকিমপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সবজি বীজ ও সার বিতরণ

হিলি প্রতিনিধি
২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বসতভিটা ও মাঠে সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্য দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকাল এগারোটায় ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার ২৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোছা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মেজবাহুর রহমান সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী বৃন্দ।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে, বেগুন, লাউ, মিষ্টি কুমড়া, ও শসা বীজ দেওয়া হয়েছে এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম বলেন, ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি রবি মৌসুমে বসতভিটা ও মাঠে চাষযোগ্য সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৪ ধরনের সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This