দিনাজপুর মাদ্রাসা ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও স্কুল ব্যাগ বিতরণ


দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের নিমনগর বালুবাড়ীস্থ দিনাজপুর বালিকা আলিম মাদ্রাসায় বালুবাড়ী মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে)’র আয়োজনে এবং পিকেএসএফ-ঢাকা’র নির্দেশনায় বাংলাদেশ সরকারের উদ্যোগে তারুণের উৎসব-২০২৫ উপলক্ষ্যে গ্রাহক সেবা পক্ষ (১৬-৩০ অক্টোবর) উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর বালিকা আলিম মাদ্রাসা’র ছাত্রীদের মাঝে বাই সাইকেল ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বাইসাইকেল ও স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমবিএসকে’র নির্বাহী প্রধান মোসা. সুলতানা রাজিয়া খাতুন। প্রধান অতিথি এমবিএসকে’র উপদেষ্টা সৈয়দ মুস্তাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন এমবিএসকে’র এসিসি মো. লিপন হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মনিটরিং অফিসার লুৎফুন্নাহার তুলি, এইচআর অফিসার মোর্শেদা পারভীন মলি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী এম.আই.এস কর্মকর্তা নুর নবী। প্রধান অতিথি উপদেষ্টা সৈয়দ মুস্তাহিদ হোসেন বলেন, বাংলাদেশ সরকারের তারুণ্যের উৎসব কর্মসূচী তখনি বাস্তবায়ন হবে যখন প্রতিষ্ঠানের বিদ্যমান সেবাসমূহ সম্পর্কে তরুন-তরুনীদের অবহিত করা হবে। অপরদিকে জুলাই বিপ্লবকে উপজীব্য করে বিভিন্ন সামাজিক কর্মসূচী হিসেবে বৃক্ষরোপন এবং সহজ শর্তে ঋণ বিতরণ কর্মসূচীর আওতায় এমবিএসকে’র সদর-২ শাখা বালুবাড়ীস্থ কার্যালয় শহরের রাজবাড়ী সবজিবাগান এলাকার মো. সাদ্দাম হোসেনের ছেলে জুলাই আন্দোলনে আহত ছাত্র মো. তানভীর ইসলামকে ১ লক্ষ টাকা’র চেক সহজ শর্তে ঋণ প্রদান করেন প্রধান অতিথি উপদেষ্টা সৈয়দ মুস্তাহিক হোসেন।
