বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে তারুণ্যের উৎসব উপলক্ষে বির্তক প্রতিযোগিতা

জয়পুরহাট প্রতিনিধি
তারুণ্যের উৎসব-২০২৫ (২য় পর্যায়) উদযাপন উপলক্ষে স্কুল, কলেজ ও সমমান পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বির্তক, রচনা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
প্রতিযোগিতায় বিচারক মন্ডলী হিসাবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আজাদ আলী, সাবেক সভাপতি ও অনুষ্ঠানের সঞ্চালক আব্দুল হাই।
প্রতিযোগিতায়” অন্যায়ের উপর প্রতিবাদই একমাত্র উপায়, নতুন সমাজ বির্ণিমানে তরুণ সমাজের ভূমিকায় মুখ্য ও দুর্নীতিই উন্নয়নের পথে একমাত্র বাধা বিষয়ের উপর বির্তকে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা।
পরে বির্তক, রচনা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন উপজেলা প্রশাসন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This