বোচাগঞ্জের ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে জরুরী ওষুধ প্রদান


বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যান কেন্দ্রে র্দীঘদিন থেকে সরকারি ওষুধ সরবরাহ বন্ধ থাকায় অত্র ইউনিয়নের জনসাধারনের স্বাস্থ্যসেবার বিঘ্ন ঘটছে। এই সংবাদ জানার পর নাফানগর ইউপি চেয়ারম্যান মো. শাহনেয়াজ পারভেজ সাহান তার নিজ অর্থায়নে ১ মাসের জরুরী প্রয়োজনীয় ওষুধ ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রদান করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মো. মারুফ হাসান। আরো উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা স্বাস্থ্য বিভাগের ডিডি এটিএম নজমুল ইসলাম, এডিডি মো. জাকিরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএলএম মামুনুর রশিদ, পরিদর্শক মো. এরশাদ আলী, সাংবাদিক মো. সাজ্জাদ হোসেন, ফরিদ আহমেদ প্রমুখ।
