বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৮ জন গ্রেফতার

হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) এস. এম. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই মোস্তাফিজুর রহমান সহ পুলিশের একটি চৌকস দল হাকিমপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হাকিমপুর উপজেলা ও পৌর শহরের বাসিন্দা।
পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল। সকল আসামিকে আজ শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, হাকিমপুর থানাকে শতভাগ মাদক মুক্ত, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রেখেছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This