বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মত বিনিময় সভা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর জেলার ১৩টি উপজেলার মধ্যে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার গুনগতমান উন্নয়নে পিছিয়ে আছে বোচাগঞ্জ উপজেলা। তাই, শিক্ষার মান উন্নয়নে উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে” অত্র উপজেলার শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় উপজেলার হলরুমে জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের ডিন আবু সাইফ মো. মুনতাকিমুল বারী চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক মমতাজ বেগমের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বোচাগঞ্জ-বিরল আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মো. সফিকুল আলম। এছাড়াও বক্তব্য রাখেন নাফানগর ইউপির চেয়ারম্যান মো. শাহনেয়াজ পারভেজ শাহান, মুশিদহাট ইউপির চেয়ারম্যান মো. ওয়াক্কাস কাঞ্চন, হাটরামপুর কলেজের অধ্যক্ষ মো. রায়হান, সেতাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. রফিকুল্লাহ, প্রধান শিক্ষক বিজয় কুমার রায়, মো. আমিনুল ইসলাম প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় শিক্ষকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, আপনারা মানুষ গড়ার কারিগর আপনারা সকল বিষয়ে নিরপেক্ষ থেকে দেশ, জাতী ও শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভুমিকা পালন করবেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This