বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমিরের ইন্তেকাল

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির, আফতাবগঞ্জ মহিলা কলেজের অধ্যাপক নজরুল ইসলাম (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার ভোরে তার নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অধ্যাপক নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে ইসলামি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ধারাবাহিকভাবে দুই মেয়াদে নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের লালঘাট গ্রামের ইউনুস আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই, বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে নবাবগঞ্জ উপজেলা ও দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তার প্রথম জানাজা দুপুর ২ টায় নবাবগঞ্জ সরকারি পাইলট স্কুল মাঠ ও দ্বিতীয় জানাজা বেলা ৩টায় আফতাবগঞ্জ লালঘাট উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This