বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে বিভিন্ন আয়োজনে যুব দলের প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭ তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে বোচাগঞ্জ উপজেলা যুব দল ও পৌর যুবদল বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করেছে।
আজ মঙ্গলবার সকাল থেকেই ঐতিহাসিক বড়মাঠে বিএনপি, ছাত্রদল, যুব দল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবদলের নেতাকর্মিগণ উপস্থিত হয়ে বেলা ১১টায় উপজেলা যুব দলের আহবায়ক মো. সাদেকুর রহমান সুমন চৌধুরীর সভাপত্বি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা যুব দলের সদস্য সচীব মো.রেজাউর রহমান রেজা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব দলের যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান। আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. নওসাদ আলী, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম, সহ-সভাপতি মো. সোহরাব কাজী, সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন জামাল, পৌর বিএনপির উপদেষ্টা এমওয়ালী ফ্লাড, উপজেলা যুব দলের সদস্য সচীব মো. রায়হান রুবেল, পৌর যুব দলের আহবায়ক মনোয়ারুল ইসলাম সবুজ প্রমুখ। আলোচনা সভা শেষে যুব দলের ৪৭ তম প্রতিষ্ঠা বাষিকীর একটি বিশাল র‌্যালী সেতাবগঞ্জ পৌর শহরের ঘুড়ে বড়মাঠে এসে শেষ হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This