বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে প্রয়াত বীরমুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম (৭৬) বার্ধক্য জনিত কারণে গতকাল শনিবার দিবাগত রাত ১টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রোববার বাদ জোহর উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের উত্তর শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলীর নেতৃত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ও সঙ্গীয় ফোর্স।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This