বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে জাতীয়পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বোচাগঞ্জ উপজেলা জাতীয়পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চৌ-রাস্তা মোড়ে বশিরউদ্দিন কবিরাজ মার্কেটে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জাতীয়পার্টির সদস্য সচীব ও কেন্দ্রিয় জাতিয়পার্টির যুগ্ন মহাসচীব এ্যাড. মো. জুলফিকার হোসেন।
আজ শনিবার বিকেল ৪টায় উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে জেলা কমিটির যুগ্ম আহবায়ক বিধান চক্রবর্তী, ডা. আনোয়ার হোসেন, জেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক রোকেয়া বেগম লাইজু, লাইসুর ইসলাম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক শফিক আহমেদ, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি নাসিম খান পিন্টু, মীর আনিসুজ্জামান মিলন ও মো. আজিমুদ্দিন বাবু।
কর্মী সমাবেশ শেষে এ্যাড. মো. জুলফিকার হোসেন কে আহবায়ক ও মো. দেলোয়ার হোসেন কে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট বোচাগঞ্জ উপজেলা জাতীয়পার্টির কমিটি ও মো. আব্দুল আলিম কে আহবায়ক ও মো. জাভেদ ইকবাল কে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট সেতাবগঞ্জ পৌর জাতীয়পার্টির কমিটি গঠন করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This