বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মেম্বার নির্বাচিত হয়েও গরু চুরি ছাড়তে পারল না রঞ্জু

গাইবান্ধা প্রতিনিধি
রঞ্জু মিয়া (৪৫) পেশায় একজন চোর। বিগত ইউপি নির্বাচনে এলাকাবাসীর নিকট প্রতিশ্রুতি দিয়ে বলেছিল আমাকে ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করলে এলাকায় কোন গরু চুরি হবেনা, সেই প্রতিশ্রুতি মোতাবেক এলাকাবাসী তাকে ব্যাপক ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করে। কিন্তু বিধিবাম, মেম্বার নির্বাচিত হয়ে আবার সে চুরি বিদ্যায় জোরেশোরে নেমে পরে ইউপি সদস্য গরু চোর রঞ্জু মিয়া (৪৫)।
গত শুক্রবার ভোরের দিকে আবারো ধরা পরে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ছাইগাড়ী গ্রামে হিরু মিয়ার গরু চুরি করার সমায় আটক করে গনধোলাই শেষে পুলিশে দেয় গ্রামবাসীর। মেম্বার রঞ্জু চোর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কাঠাল লক্ষীপুর গ্রামের মৃত্যু রাজা মিয়ার ছেলে। অপর চোর সবুজ মিয়া, একই ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর কাঁঠাল পাড়ার গ্রামের তারা মিয়ার ছেলে।
ইদিলপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন, রঞ্জু মেম্বারকে চুরির অপরাধে একাধিক বার সতর্ক করা হয়েছে। বর্তমানে তার নামে ১৫ টির অধিক চুরির মামলা রয়েছে। তার সদস্য পদ স্থগিতের জন্য কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, ইউপি সদস্য রঞ্জুসহ আটক দুই চোরকে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This