বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলবাড়ীতে বিশেষ প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক
সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফুলবাড়ীতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে সুজাপুর রামকৃষ্ণ সেবাশ্রমে আজ শনিবার সন্ধ্যায় এই প্রার্থনা অনুষ্ঠিত হয়।
সাবেক সহকারী অধ্যাপক ধীরেন চন্দ্র সরকারের সভাপতিত্বে এতে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত, উপজেলা পুজা উদযাপন পরিষদের সদস্য সচিব ও রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী, পুজা উদযাপন পরিষদের সদস্য শম্ভু প্রসাদ গুপ্ত, সচীন চন্দ্র গুপ্ত, সচিন্দ্রনাথ রায়, অমিত গুপ্ত, রাঙ্গামাটি বোল্লাকালী মন্দির কমিটির সভাপতি উজ্জ্বল রায়, বারাই বোল্লাকালী মন্দির কমিটির সভাপতি পরিতোষ চন্দ্র রায়, সহ পুজা উদযাপন পরিষদ ও বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে প্রার্থনা পরিচালনা করেন পুরোহিত অজিত চন্দ্র রায়।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিক ভাবে সংকটময় অবস্থায় হাসপাতালে আছেন। তার রোগমুক্তি কামনায় সারাদেশে মসজিদ, মন্দিরসহ সব ধরণের উপসণালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসেবে ফুলবাড়ীতে পুজা উদযাপন পরিষদের উদ্যোগে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এতে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে সনাতন ধর্মাবলম্বীরা।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This