বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শশরা ইউনিয়ন বিএনপির দোয়া-মাহফিল


দিনাজপুর প্রতিনিধি
সর্বজন শ্রদ্ধেয় সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বাদ আসর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের ফুলতলা দলীয় কার্যালয়ের পাশে জনাব আলীর মিল চাতালে দিনাজপুর সদর-৩ আসনের প্রার্থী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মো. মাহবুব আহমেদ।
দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম ডালটন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও কোতোয়ালি বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কোতয়ালী বিএনপির সাধারন সম্পাদক মুরাদ আহমেদ, জেলা বিএনপি’র সহ-সভাপতি হাফিজ উদ্দিন সরকার, জেলা বিএনপির সাংগঠনিক প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, কোতোয়ালি বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, শশরা ইউনিয়ন বিএনপির কোষাধক্ষ্য আইনুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক বাবু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম তুহিন, আখতারুজ্জামান সবুজ, কোতোয়ালি মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা বেগম, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক স্বপ্না আক্তার প্রমুখ।
এসময় শশরা ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, মহিলাদল এবং অঙ্গ-সহযোগি সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতাসহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. জালাল উদ্দিন সরকার।
