বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় বোচাগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্য়ালয়ের আয়োজনে একটি র‌্যালী সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ঘুরে উপজেলা হল রুমে এসে জয়িতাদের সংবর্ধনা ও এক আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান। আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভুমি) মো. সাজিদ তানভি শোভন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সাত্তার, প্রভাষক মো. আক্কাস আলী অতিথির বক্তব্য প্রমুখ। আলোচনা সভা শেষে জয়িতা নারীদের সংবর্ধনা, সম্মাননা ক্রেজ ও নারী সংগঠনের মাঝে চেক বিতরণ দেয়া হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This