বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দিনাজপুরে র‌্যালি ও আলোচনা সভা

দিনাজপুর প্রতিনিধি
“আমাদের অঙ্গীকার-মানবাধিকার সুরক্ষা ও মর্যাদা নিশ্চিতসহ সচেতনতা বৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে ৭৭ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার দিনাজপুর জেলা শাখার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি শেষে জেলা প্রশাসক, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আইনজীবী সমিতিতে এসে শেষ হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার দিনাজপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবু রুশদ হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম রেজাউল কবির চৌধুরীর পরিচালনায় এবং দপ্তর সম্পাদক ও জেলা তদন্ত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম. সিনিয়র সহ-সভাপতি এডভোকেট হাজী মোহাম্মদ আবু তালেব. অ্যাডভোকেট কবির বীন গোলাম চার্লি সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম শাহ. পিপি অ্যাডভোকেট মোল্লা সাখাওয়াত হোসেন. জিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান.অ্যাডভোকেট মারুফ হোসেন. জেলা মানবাধিকার সংস্থার নির্বাহী সদস্য সাবিনা ইয়াসমিন (২) লাইলাতুল রিমা সুরুচি. ইকবাল হোসেন. আজাহার আলী রেজা মাস্টার. এছাড়া উপস্থিত ছিলেন তদন্ত কমিটি সদস্য সাংবাদিক মিজানুর রহমান. নুরুজ্জামান নূর হাসান. নুর আলম. এ্যাড. ফয়সাল জাহিদ. মোনায়েম খান. সুমন রায়. কোষাধক্ষ্য অ্যাডভোকেট সুপ্রিয় ব্যানার্জি। অফিস সহকারী আবু সাদাত মোহাম্মদ সায়েম. শতাধিক মানবাধিকার কর্মী উপকার ভোগি লাবনী দাস. আকালি দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন মানবাধিকার সুরক্ষা নিশ্চিতসহ সচেতনতা বৃদ্ধিকরণের উপর গুরুত্ব আরোপ করেন। তারা মানবাধিকার লংঘন হ্রাসকল্পে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে জেলা কমিটিকে আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান পাশাপাশি নিরাপত্তাহীনতা, বিচার বহির্ভূত হত্যাকান্ড ও গুমের মত ঘটনার কারণে আজ মানবাধিকার যে সাফল্য অর্জন করেছে তা ম্লান হয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেককে এই বিষয়ে সচেতন ও সোচ্চার হওয়ার উচিত।
উল্লেখ্য ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এ ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য। জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সার্বজনীন ও সবার জন্য সমান। প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে। ঘোষণাপত্রের ৩০টি অনুচ্ছেদে প্রতিটি ব্যক্তির অধিকার ও রাষ্ট্রের দায়-দায়িত্বের বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এ ঘোষণাপত্র গ্রহণের দিনটি প্রতিবছর বিশ্বব্যাপী মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This