পাঁচবিবি উপজেলা জেন্ডার ইকুইটি ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত


জয়পুরহাটক প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা জেন্ডার ইকুইটি ফোরাম এর ত্রৈমাসিক সভা ২৬ জানুয়ারী বেলা ১১ টায় বন্ধন সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের এমএসএফ এমপাওয়ারহার প্রজেক্টের সহয়তায় ও বন্ধনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জেন্ডার ইকুইটি ফোরাম এর সভাপতি খালেদা আক্তার বিজলী। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন উপজেলা সমবায় অফিসার মো. মোশাররফ হোসেন ।
পাঁচবিবি উপজেলার মানবাধিকার পরিস্থিতি এবং তথ্য ও প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন এমএসএফ এমপাওয়ারহার প্রকল্পের ডিএইচআরএমও ডক্টর সাজ্জাদুল বারী ।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বন্ধনের নির্বাহী পরিষদের সভাপতি মাজেদুর রহমান প্রধান, প্রকল্পের উপজেলা ফ্যাসিলেটেটর বিপ্লব আলি, এমএসএফ এমপাওয়ারহার প্রকল্পের ইউজিএফ পাঁচবিবির আটটি ইউনিয়নের কমিটির সভাপতি, সম্পাদক সহ বিভিন্ন স্তরের অংশীজনেরা।
উল্লেখ্য, এ্যাম্বাসী অফ সুইজারল্যান্ড ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং জিএফ কনসাল্টিং গ্রুপের সহায়তায় চলমান নাগরিকতা সিইএফ প্রোগ্রামের অধীন এমএসএফ এমপাওয়ার হার প্রকল্পের কাযর্ক্রক চলছে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ০৮টি ইউনিয়নে।
