বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
সাবেক নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত এপিএস আ.ন.ম আহামাদুল বাশার এর সম্পদ বিবরণীর হিসেব চেয়ে নোটিশ জারী করেছে দুর্নীতি দমন কমিশন দিনাজপুর।
আজ মঙ্গলবার বিকেলে দিনাজপুর জেলা দুর্নীতি দমন কার্যালয়ের এএসআই আবু তালেব দুর্নীতি দমন কমিশন ঢাকা হেড অফিসের আদেশক্রমে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১নং-নাফানগর ইউনিয়নের টেনা গ্রামে নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত এপিএস আ.ন.ম আহামাদুল বাশার এর বাড়িতে স্ব-শরীরে উপস্থিত হয়ে এই সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেন।
এসময় দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের এএসআই আবু তালেব বলেন, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সাবেক নৌ পরিবহণ প্রতিমন্ত্রীর এপিএস বাশার সাহেবের বাসায় সম্পদ বিবরনীর নোটিশ দিতে এসেছিলাম। তিনি বাড়িতে না থাকায় সেই নোটিশটি তার বাড়ির দরজায় টাঙ্গিয়ে দেয়া হয়েছে। এসময় ইউপি সদস্য মো. মজিবর রহমান, এপিএস বাশারের বাবা মো. তাজুল ইসলামসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This