বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সদ্য অবসরপ্রাপ্ত ‘উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম সিদ্দিক (৫৯) ইন্তেকাল করেছেন ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’।
মঙ্গলবার (২৭ জানুয়ারী) দিবাগত রাত ৩টার দিকে শ্বাসকষ্ট জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর চেকআপ হসপিটালে ইন্তেকাল করেন। গত জানুয়ারী থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার (২৮জানুয়ারী) বাদজোহর জানাজা নামাজ শেষে দিনাজপুর কালিতলা কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগণ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাসহ গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য যে, তিনি হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে গত ২০২৩ সালে ফুলবাড়ীতে যোগদান করেছিলেন। প্রায় ৩ বছর ফুলবাড়ীতে দায়িত্ব পালন করেন এবং চলতি বছরের ৪ জানুয়ারি চাকুরি থেকে অবসরে গিয়েছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This