বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে খেলাফত মজলিস ও জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিস বোচাগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোচাগঞ্জ উপজেলা শাখা।
আজ বুধবার দুপুর ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বোচাগঞ্জ উপজেলা শাখার দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল ওয়াহিদ শাহ্, বাংলাদেশ জামায়াতে ইসলামী বোচাগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আমিনুল হক, বাংলাদেশ খেলাফত যুব মজলিস বোচাগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব হাফেজ আব্দুল মোতালেব সিয়াম শাহ্।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ২নং ইশানিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা সোহেল আহমদ, ১নং নাফানগর ইউনিয়ন সভাপতি আবু তালেব, ২নং ইশানিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক একরামুল হক মাস্টার, সেতাবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ৩নং মুশিদাহাট ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল মজিদ এবং ৩নং মুশিদাহাট ইউনিয়ন সাধারণ সম্পাদক শামিম ইসলাম।
মতবিনিময় সভায় উভয় সংগঠনের নেতৃবৃন্দ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে ইসলামি আন্দোলনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বোচাগঞ্জ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This