রবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর আত্মহত্যা

বীরগঞ্জ (দিনাজপু)প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আজিজুল ইসলাম অপু (৪৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।
আজ শনিবার সকাল ৮টার দিকে নিজ শয়ন কক্ষে সেলিংফ্যানের সাথে গলায় নাইলন রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। আজিজুল ইসলাম অপু সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে।
তার পরিবার জানায়, সকালে কোমরপুর গ্রামের টিনশেড বাসায় গলায় ফাঁস দেয় আজিজুল ইসলাম অপু। দেখতে পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইসলাম অপুর স্ত্রী সাহিদা খানম শিরিন জানান, তার স্বামী আজিজুল ইসলাম বিনা কারণেই আমাকে এবং আমার সন্তানকে মারধর করত। একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরন করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS