

দিনাজপুর প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১০ রমজান) বাদ আছর শহরের জেলরোডস্থ ইয়াম্মী চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি ডাঃ মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) মো. জয়নাল আবেদীন এর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডাঃ মো. ইমার উদ্দিন কায়েস,সহ সভাপতি আলহাজ্ব আবু আহমেদ জাফরুল্লাহ আলহাজ্ব মো. সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন মোল্লা, অর্থ সম্পাদক সুভাষ চন্দ্র বর্মন, দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন, স্বাস্থ্য সম্পাদক সাগর চন্দ্র রায়, ক্রীড়া সম্পাদক মো. মাজেদুর রহমান , সদস্য মো. মকবুল হোসেন, ডাঃ মো. আব্দুল লতিফ, মো. আজাহার আলি, মো. রাশেদূজ্জামান রাশেদ, মো. মোজাহার আলী সরকার বাবু, মো. শহিদুল ইসলাম সবুজসহ জেলা ও বিভিন্ন উপজেলার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং সদস্যবৃন্দ ।
ইফতারের পূর্বে সংগঠনের, দেশ -জাতির সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
