রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার পৌর শহরের টাইম স্টার কনফারেন্স রুমে সিসিডিবি’র সমান আওয়াজ প্রকল্পের আয়োজনে ও কোডি ইনষ্টিটিউট অফ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি এবং গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা এর সহায়তায় এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠিত হয়।
এর আগে গত শুক্রবার থেকে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে উপজেলার আদিবাসী, দলিত ও মুলস্রোতধারার ২৫ জন নারী অংশ গ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক দেশ মা প্রত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স। এছাড়াও উপস্থিত ছিলেন, সিডিবি’র সমান আওয়াজ প্রকল্পের ফুলবাড়ী এরিয়া ম্যানেজার খাদিজা আক্তার, নবাবগঞ্জ এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS