রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে ক্লাস্টার পদ্ধতিতে কপি চাষে তিন কৃষকের বাজিমাত

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় উত্তম কৃষি চর্চা (GAP) পদ্ধতিতে ক্লাস্টার ভিত্তিক ফুলকপি ও বাঁধাকপি চাষ করে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন তিন কৃষক। আধুনিক পদ্ধতিতে কপির চারা রোপণ করে চাষাবাদ করায় ভালো ফলন পাওয়ায় তারা লাভের মুখ দেখছেন।
উপজেলার রনগাঁও ইউনিয়নের হাটরামপুর (পাবনাপাড়া) গ্রামে ‘হাটরামপুর (পাবনাপাড়া) পার্টনার ফিল্ড স্কুল (GAP)’ এর আওতায় এ ক্লাস্টার প্রদর্শনী স্থাপন করা হয়েছে। গত ২২ নভেম্বর ২০২৫ তারিখে প্রায় ১০ হেক্টর জমিতে ফুলকপি ও বাঁধাকপির চারা রোপণ করা হয়। এতে এক্সেল সুপার, এটলাস-৭০, এটলাস-৭৫ ও এটম জাতের কপি আবাদ করা হয়েছে।
এ প্রদর্শনীতে অংশগ্রহণকারী কৃষকরা হলেন— জামাল ইসলাম, বিপ্লব রায় ও মোমিনুল ইসলাম। শুরু থেকেই কৃষকেরা নিয়ম মেনে জমির পরিচর্যা করায় ক্ষেতজুড়ে কপির ভালো ফলন হয়েছে। বর্তমানে তারা ক্ষেত থেকে কপি সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করছেন।
কৃষকদের তথ্যমতে, এ চাষে প্রায় ৩ লাখ টাকা ব্যয় হয়েছে। ইতোমধ্যে প্রায় ৬ লাখ টাকার কপি বিক্রি করেছেন তারা। ভালো ফলন ও বাজারদর অব্যাহত থাকলে আরও লাভের আশা করছেন কৃষকেরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে এ ক্লাস্টার প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে।
বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা বলেন, উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। এ ধরনের প্রদর্শনী কৃষকদের মধ্যে নতুন প্রযুক্তি ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS