বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবির কয়া সীমান্তে ফেন্সিডিলসহ ২ জন আটক

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকা থেকে ২৯ বোতল ফেন্সিডিল সহ দুই মাদককারবারীকে আটক করেছে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
আজ বুধবার দুপুরে র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে উপজেলার বাগজানা ইউনিয়নের কয়া এলাকা থেকে মাদক ক্রয় বিক্রয়ের সময় হাতে নাতে আটক করে র‍্যাব।
আটক মাদক কারবারীরা হলো উপজেলা পশ্চিম রামভদ্রপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের মো. রুবেল হোসেন (৪৬) ও একই গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে মো. আবু তালেব (৩৬)।
আটককৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়েছে র‍্যাব জানায়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS