বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে- ডাঃ জাহিদ হোসেন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরা তা পরিবর্তনের চেষ্টা করে। সরকার প্রধানের নেতৃত্বে প্রশাসন জনসেবায় অঙ্গীকারবদ্ধ। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। কারন বর্তমান সরকার উন্নয়নের সরকার। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতি মধ্যে বিএনপি সরকার কাজ শুরু করেছেন। আজ বুধবার বিকেল ৩টায় দিনাজপুরের নবাবগঞ্জে অসহায়, দুস্থদের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণের তিনি এসব কথা বলেন।
জয়েদ ফর গুড ফাউন্ডেশনের পক্ষে প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ এজেডএম জাহিদ হোসেন দিনাজপুর-৬ আসনের অসহায় দুস্থ ৫০০ জনকে চাল, ডাল, লবন, পিয়েজ, আলু, তেল, মসলা, খেজুর তুলে দেন।
এ সময়ে দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা সহ আরও অনেক বক্তব্য রাখেন।
উপহার সামগ্রী বিতরণ শেষে দেশের প্রধানমন্ত্রীসহ সাধারণ মানুষের কল্যাণের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS