শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় পৌর শহরের দারুস সুন্নাহ সিদ্দিকীয়া সিনিয়র ফাযিল মাদ্রাসা প্রাঙ্গনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য ও পার্বতীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইউনিট সদস্য ও ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদের বাবু, অধ্যক্ষ সুলতানুল আলম।
এছাড়াও জামায়াতের উপজেলা কর্মপরিষদের নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, যুব জামায়াত, ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিয়ন ও ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা শেষে দোআ’র মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS