মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও ফেসবুকে ছবি পোস্ট করায় যুবক গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুনীকে ধর্ষণ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি ছাড়িয়ে ব্ল্যাকমেইল করার অপরাধে সিমিয়ন হাঁসদা সৈকত (২২) নামের যুবককে গ্রেফতার করা হয়েছে।
রংপুরের পীরগঞ্জ থানার নারী ও শিশু নির্যাতন এবং সাইবার সুরক্ষা আইনে করা মামলায় গতকাল রোববার বিকেলে উপজেলা ভীমপুর এলাকায় র‍্যাব- ৫ ও ১৩ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত সিমিয়ন হাঁসদা উপজেলা ভীমপুর গ্রামের সুরেন হাঁসদার ছেলে। আজ সোমবার বেলা ১১টায় র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মামলা সূত্রে জানা যায়, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাসিন্দা উইলিয়াম হেমরমের মেয়ের (ভিকটিম) সাথে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভীমপুর গ্রামের সিমিয়ন হাঁসদা সৈকতের গত ২০২২ সালে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। এই সর্ম্পকের সূত্রধরে সিমিয়ন ঐ মেয়েকে মিথ্যা বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় এবং তার ইচ্ছের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ চলতি বছরের ১৪ জানুয়ারি দুপুরে ভিমটিমের বাসা ফাঁকা থাকার সুযোগে সিমিয়ন তাদের বাসায় গিয়ে বিবাহের প্রেলোভন দেখিয়ে পুনরায় ধর্ষণ করে। পরবর্তীতে মেয়েটি বিবাহ করার জন্য সিমিয়নের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সে পুনরায় যৌন সর্ম্পক স্থাপনের প্রস্তাব দেয়। কিন্তুু তাতে রাজি না হওয়ার সিমিয়ন আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে।
গত ৫ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেখতে পায় যে, সিমিয়ন ভিকটিম এর নাম ও ছবি ব্যবহার করে একাধিক অশ্লীল ছবি আপলোড দিয়ে আপত্তিকর কথা লিখে পরিচিত লোকজনদের নাম্বার যুক্ত করে ছডিয়ে দেয় এবং তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে।
এঘটনায় ১৭ মার্চ মেয়েটি বাদী হয়ে পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধন-২০২৫) এর ৯(খ) তৎসহ সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২৫ (২)/(৩) মামলা রুজু করেন। যার মামলা নং-২৫/৭৮। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS