বুধবার, ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার জগদল ডাঙ্গাপাড়ায় মাদক সেবনের দায়ে লাল চান বাদশা নামের এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
লাল চান বাদশা পৌরসভার ৯নং ওয়ার্ডের জগদল ডাঙ্গাপাড়া এলাকার মো. তারা মিয়ার ছেলে।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকব।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS