বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গড়তে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার বেলা ১২টায় নবাবগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান।
এ সময় নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) সামীম হোসেন, মাধ্যমিক শিক্ষা সহকারী অফিসার শফিউল আলম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহেনাজ আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা ফয়েজ ইমতিয়াজসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS