বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিরলে কৃষি বিষয়ক প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ


বিরল (দিনাজপুর) প্রতিনিধি
‎বাংলাদেশ ন্যাজরীন মিশন এর উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প ভাটপাড়া বিডি-০২৫৩ এর আয়োজনে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় বিরলে ৭০ জন কৃষকের মাঝে কৃষি বিষয়ক প্রশিক্ষণ ও বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
‎আজ বুধবার সকালে বাংলাদেশ ন্যাজরীন মিশন এর উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প ভাটপাড়া বিডি-০২৫৩ এর কনফারেন্স রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ শেষে কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার।
‎প্রজেক্ট চেয়ারম্যান মিলন রায় এর সভাপতিত্বে সমাজ কর্মী রত্না রায় এর সঞ্চালনায় প্রকল্পের ব্যাবস্থাপক কমলেশ চন্দ্র রায়, বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
‎অনুষ্ঠানে আমন চাষে ৫৫ জন কৃষককে স্প্রে মেশিন ও ১৩ কেজি করে প্রত্যেককে ব্রি-৯৮ জাতের ধানের বীজ ও ‎১৫ জন কৃষককে সবুজ সার প্রত্যেককে ৪২.২ কেজি করে বিনামূল্যে বিতরণ করা হয়। প্রকল্পের মোট ৪৩৪ জন উপকারভোগীর মধ্যে ৭০ জন এ পর্যায়ে বিনামূল্যে উপকরণসমূহ পেয়েছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS