বোচাগঞ্জে গণভোট বাস্তবায়নের দাবিতে জামায়াতের লিফলেট বিতরণ


বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ বাজারে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আবারও লিফলেট বিতরণ করেছে ১১ দলীয় ঐক্য।
আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বাজারের বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। এর আগে গত ১০ এপ্রিল একই দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছিল।
লিফলেটে দাবি করা হয়, ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচনে জনগণ জাতীয় সংসদের পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের পক্ষে রায় দিলেও সরকার তা বাস্তবায়ন করছে না। এতে জনরায় উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ করা হয়।
এসময় নেতারা বলেন, সংবিধানের কাঠামোগত সংস্কার ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়। তারা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।লিফলেটে আরও অভিযোগ করা হয়, সরকার বিভিন্ন সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল হক, সেক্রেটারি মাহাবুব আলম, কর্ম পরিষদ সদস্য মোখলেসুর রহমান, সেতাবগঞ্জ পৌর আমীর মাসুম বিল্লাহসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।
