×

বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ আটক

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪জন মাদক কারবারিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বীরগঞ্জ থানার পুলিশ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী এবং পৌর এলাকায় পৃথক এই অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন। আদালত তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে আটককৃত প্রত্যেক আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা প্রদানের পর দণ্ডপ্রাপ্ত চার আসামিকে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। বীরগঞ্জ উপজেলাকে মাদকযুক্ত করতে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।