×

পাঁচবিবিতে বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে অভ্যন্তরীন বোরো ধান, চাল ও গম সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার সকাল ১১টায় উপজেলার কৃষকদের নিকট থেকে সরাসরি ধান ক্রয়ের মাধ্যমে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
এসময় উপস্থিত উপজেলা খাদ্য কর্মকর্তা মো. অহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা, সৌহাদ্য চাল কলের সত্ত্বাধিকারী মো. জিয়াউল ফেরদৌস রাইট, সাথী চাউল কল মালিক আইয়ুব আলী, মন্ডল চাল কলের প্রতিনিধি মোফাজ্জল হোসেন, এনবি অটো রাইস মিল মালিক শরিফুল ইসলাম বাবু, এনএস অটো রাইস মিল মালিক নবিউল ইসলাম প্রমুখ।
উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবার পাঁচবিবি উপজেলায় সরাসরি প্রান্তিক কৃষকদের নিকট থেকে ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৯১৮ মেট্রিক টন বোরো ধান, ৪৯ টাকা দরে ৭ হাজার ১২৬ মেট্রিক টন চাল ও ৩৬ টাকা দরে ১৫৩ মেট্রিক টন গম করা হবে। আগামী ৩১ আগস্ট/২৬ পর্যন্ত ক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে মাসুদ রানা জানান ।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।