×

বোচাগঞ্জে সরকারী ভাবে ধান চাল সংগ্রহের উদ্বোধন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ সরকারী খাদ্য গুদামে ধান, চাল সংগ্রহের উদ্বোধন করেছেন আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী এমপি।
আজ রোববার দুপুর ১টায় সেতাবগঞ্জ খাদ্য গুদামে উপজেলার চালকল মালিকদেও কাছ থেকে প্রতি কেজি ৪৯ দরে ১৮ হাজার ২৫২ মেট্রিক টন ও প্রতি কেজি ৪৮ টাকা দরে ৩৬৩ মেট্রিক টন আতপ চাল এবং ৩৬ টাকা কেজি দরে ৬১৮ মেট্রিক টন ধান সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহের উদ্দেশ্যে ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী এমপি।
এসময় বোচাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মো. মারুফ হাসান, উপজেলা খাাদ্য নিয়ন্ত্রক মো. সাদেক সারোয়ার, ওসি এলএসডি মো. মিজানুর রহমান,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, জহুরা অটো রাইস মিলের স্বত্তাধীকারী আব্দুল হান্নান, ব্যবসায়ী আলহাজ্ব আলতাফুর রহমান, মো. ফয়জুল আলম বাবলু চৌধুরী, মো. আকিল উদ্দিন আহমেদ, মো. দেলোয়ার হোসেনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ধান চাল সংগ্রহ আগামী আগষ্ট মাস পর্যন্ত চলমান থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।