×

পঞ্চগড়ে ভূমি সেবা উপলক্ষে প্রেস কনফারেন্স

পঞ্চগড় প্রতিনিধি
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি সেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ভূমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ সময় ভূমি সেবা মেলার সার্বিক দিক তুলে ধরেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।
কনফারেন্সে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা শারমিন, রেভিনিউ ডেপুটি কালেক্টর নাহিদ হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি প্রমুখ।
প্রেস ব্রিফিং এ পঞ্চগড়ের গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।