

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলায় তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, জনসচেতনতামূলক সভা ও বিভিন্ন সেবামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মী, শিক্ষার্থী ও সেবাগ্রহীতারা।
উল্লেখ্য, ১৯-২১ মে ভূমি সেবা মেলায় সাধারণ মানুষের মাঝে ভূমি সংক্রান্ত সেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সহজে সেবা প্রাপ্তি নিশ্চিত করতে বিভিন্ন স্টলে তাৎক্ষণিক সেবা প্রদান করবেন ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
