×

হিলিতে এ্যাম্পলসহ মাদক ব্যবসায়ী ও সহযোগী গ্রেফতার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার পিস এ্যাম্পলসহ একাধিক মামলার কুখ্যাত মাদক ব্যবসায়ী সরুজ খান (৪৫) ও তার সহযোগী রবিউল ইসলাম (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে পৌর শহরে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ তাদের গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার দুপুরের পরে আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, পৌর শহরের ধরন্দা এলাকার আজাদ খান এর ছেলে সুরুজ খান ও পৌর শহরের উত্তর বাসুদেবপুর এলাকার মৃত হাসান আলীর ছেলে রবিউল ইসলাম (২৬)।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, হাকিমপুর হিলি থানাকে শতভাগ মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যে রাতে পৌর শহরে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী সরুজ খান ও তার সহযোগী রবিউল ইসলামকে ২ হাজার পিস এ্যাম্পলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুরুজ খান এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আজ দুপুরে আদালতের মাধ্যমে আসামীদের কারাগরে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।