×

বোচাগঞ্জে একদিনেই অতিপরিচিত ৩ জনের মৃত্যুতে শোকের ছায়া

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে ৩ জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই দিনে উপজেলার অতি পরিচিত ৩টি মুখ না ফেরার দেশে পাড়ি দেওয়ায় সাধারণ মানুষসহ বিএনপি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
৩১ মার্চ রোববার রাত ১২টায় দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের সভাপতি মো. ওসমান গনি হঠাৎ অসুস্থ্য হয়ে চিকিৎসারত অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। রাত ১০টায় সেতাবগঞ্জ পৌর শহরের মেলাগাছি নিবাসী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ৯০ দশকের তুখোর ছাত্রনেতা ফারুক আহমেদ মৃত্যুবরণ করেন। তিনি কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন। একই দিনে পৌর শহরের তিন রাস্তা মোড়ের বিশিষ্ট ব্যবসায়ী মো.শফিকুল ইসলাম স্বপন সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দিনাজপুর চেকআপ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বোচাগঞ্জ ও দিনাজপুর জেলার অতি পরিচিত মিষ্টিভাষী উক্ত ৩ ব্যক্তির হঠাৎ মৃত্যুর সংবাদে বিএনপিসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।